শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাষ্ট্রপতির সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪

এফএনএস: রাষ্ট্রপতি ও সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল বৃহস্পতিবার এপিইউবির সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির অনুমোদন, অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করের আওতামুক্ত করা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে আচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার অনুরোধ জানান প্রতিনিধিদল। চলমান সমস্যা ও আগামী সম্ভাবনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে শোনেন এবং সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদল অন্য সদস্যরা হলেন– এপিইউবির সাধারণ সম্পাদক ড. কাজী আনিস আহমেদ, জয়েন্ট সেক্রেটারি (জেনারেল) ইশতিয়াক আবেদিন, ট্রেজারার অধ্যাপক কেবিএম মঈন উদ্দিন চিশতি, চিশতি, সদস্য অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সদস্য (কার্যনির্বাহী পরিষদ) আবদুল হাই সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তামারা আবেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com