শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায় (৭৪)কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তিনি উপজেলার সচিয়ারবন্ধ গ্রামের বাসিন্দা ।বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মৃত্যু বরণ করেন। শনিবার সকালে তার বাড়ীতে গার্ড অনার প্রদান করে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল­াহ ইবনে মাসুদ আহমেদ,লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, এস আই মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ সরদার, মোঃ আনার গোলদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা অনিল কৃষ্ণ সরকার, প্রভাষ বিশ্বাস, শুশেন মন্ডল, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম সদস্য সচিব ফেরদৌস ঢালী, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, স্বপন মন্ডল, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, চম্পা বেগম, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com