বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রিয়াল জয় পেলেও শীর্ষে বার্সা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত রোববার রাতে ঘরের মাঠে গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। অন্যদিকে, প্রতিপক্ষ অ্যাতলেতিক বিলবাওয়ের মাঠে জয় পেয়েছে রিয়াল। রবার্ট লেভানদোস্কি, রোনাল্ড আরাউজো ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে ছাড়াই মাঠে নামে বার্সা। আনসু ফাতি বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৩৪তম মিনিটে দলের একমাত্র গোলটি করেন পেদ্রি রদ্রিগেজ। রাফিনহার পাস ধরে খালি জালে বল জড়ান তিনি। দিনের অপর ম্যাচে রিয়াল জয় পেয়েছে ২-০ ব্যবধানে। ২৩তম মিনিটে গোল করেন ফরাসি তারকা করিম বেনজিমা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আরেকটি গোল পায় রিয়াল। রোদ্রিগোর পাস থেকে গোলটি করেন বদলি নামা টনি ক্রুস। রিয়ালের জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৪। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com