রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রেফারিকে আক্রমণ করে আজীবনের জন্য নিষিদ্ধ ফুটবলার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে খেলার মধ্যে রেফারিকে আক্রমণ করে লাথি মেরে অপমান করা ও থুতু মারার অভিযোগে সিরিয়ার সাবেক জাতীয় দলের অধিনায়ক আহমেদ আল সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে তাকে করা হয়েছে জরিমানাও। গত শুক্রবার সিরিয়া প্রো লিগে আল-ওয়াথবার খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ৩৩ বছর বয়সি আল-জাইশের এই ডিফেন্ডার। তবে তার আগেই ম্যাচ অফিসিয়ালকে লাথি মারেন আল সালেহ। গত ৩ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হওয়া ঐ ম্যাচের টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সালেহ মাঠ ছেড়ে যাওয়ার সময় একটি পিচ-সাইড চেয়ারে লাথি মেরেছেন। তার এমন আচরণের পরই ডিসিপ্লিনারি কমিটি তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ও সিরিয়ার স্পোর্টস ফেডারেশন সংস্থা থেকে তাকে বহিষ্কার করার আহŸান জানিয়েছে। এ সময় বহিষ্কারের পাশাপাশি সালেহকে ১ কোটি ৫ লাখ সিরিয়ান পাউন্ড জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ক্লাব আল-জাইশকে জরিমানা করা হয়েছে ৩০ লাখ পাউন্ড। এদিকে এ নিষেধাজ্ঞার কারণে তিনি কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com