রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএসএস: শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আগামী রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নজরুল ইসলাম আন্দোলনরত শহীদ পরিবারের স্বজনদের এ কথা জানান। তিনি বলেন, রোববার শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এ সময় আন্দোলকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সাত মাস ধরে আমরা দ্বারে দ্বারে ঘুরেছি। ছয় থেকে সাত মাস হয়ে গেল দৃশ্যমান কোনো বিচারও হয় নাই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা পাঁচ ঘণ্টা অবস্থান করেছি, তিনি আমাদের এক্সেস দেয় নাই। যেখানে লিবিয়া এক মাসে ৩০ জনের ফাঁসির রায় দিতে পারে, সেখানে সাত মাসে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুলাই অভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে তারা বিক্ষোভ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com