মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

র‌্যাবের অভিযানে নারী পাচারকারীর হোতা সহ আটক ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ র‌্যাবের অভিযানে শ্যামনগর থেকে নারী পাচারকারী চক্রের হোতা সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন শ্যামনগর কাশিমাড়ী নতুন বাজার এলাকার রফিকুল ইসলামের পুত্র নারী পাচার কারী চক্রের হোতা মো: ইমরান গাজী (৩০), তার স্ত্রী সাবান খাতুন (২৫) ও কয়ারা থানার আকরাম আলী শেখের পুত্র আব্দুস সালাম শেখ (৩৮)। র‌্যাব সূত্রে জানাগেছে, এক নারীকে সৌদি আরবে ভাল বেতনে চাকুরী প্রলোভন দেখিয়ে গত ২১ মার্চ ঢাকা শ্যামপুর থানার জুরাইন থেকে কৌশলে কলকাতার একটি যৌন পল­ীতে বিক্রয় করে দেয়। ভিকটিম যৌন পল­ীর অত্যাচার সহ্য করতে না পারায় পাচার কারীর নিকট ফেরত গিয়ে গৃহিত অর্থ ফেরত চাইলে আসামীরা ভিকটিম কে অন্য হোটেলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তখন ভারতীয় একটি এনজিও জানতে পেরে তাকে উদ্ধার করে। এঘটনায় ভিকটিমের স্বামী ফয়সাল ঢাকা শ্যামপুর থানায় মামলা দায়ের করে। র‌্যাব-মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন এমন ভাবে নারীদের পাচার করতেন। আটককৃত আসামীদের ঢাকা শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার সিপিসি-১ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com