বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী মিজানুর আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নড়াইল থেকে র‌্যাব-৬এর অভিযানে সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি কে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সদরের মিজানুর রহমান (৪০)। র‌্যাব সূত্রে জানাগেছে আসামী মো: মিজানুর রহমান ওরফে খোড়া মিজান কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘ দিন সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২০১৩ সালে বিপুল পরিমান ফেন্সিডিল সহ মিজান খুরনা খালিমপুর থেকে আটক হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বিজ্ঞ আদালত আসামী মিজানুরকে যাবজ্জীবন সাজাসহ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। ৩ মে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নড়াইল জেলার কালিয়া থানায় চাচুড়ী এলাকা অভিযান চালিয়ে আসামী মিজানুর কে আটক করে। তার বিরুদ্ধে মাদক চোরা চালান সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com