শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

র‌্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী নান্টু বেপারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ র‌্যাব-৬ সাতক্ষীরার অভিযানে ১০ বছর সাজা প্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। সে বরিশাল উজিরপুর থানার বাসিন্দা কুখ্যাত মাদক কারবারি মোঃ নান্টু বেপারী (২৮)। র‌্যাব সূত্রে জানাগেছে, নান্টু বেপারী কুখ্যাত মাদক কারবারি সে দীর্ঘ দিন যাবত বরিশাল জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৫ সালে আসামীকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ র‌্যাব-৮ আটক করে। ঐ সময় তার নামে বাবুগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়। মামলায় সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর আসামী নান্টু ব্যাপারী নাম পরিবর্তন করে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। কোথাও প্রিন্স আবার কোথাও ইব্রাহিম নামে নিজেকে পরিচিত করে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরায় ফলের দোকান থেকে তাকে আটক করে গ্রেফতারকৃত আসামীকে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com