স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা র্যাব ৬এর অভিযানে ৩৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৩০) ও মোঃ আখের আলী গাজী (৪৭) জানাগেছে, দেবহাটা থানা এলাকায় কতিপয় শক্তিরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোপনে অঢভিযান চালিয়ে আসামীদের ইঞ্জিন চালিত নছিমন ও ব্যাটারী চালিত ভ্যানের পাটতলের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০+১৯৯=৩৯৯ বোতল ফেনসিডিল সহ আসামীদের আটক করে। আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরীত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।