রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

র‌্যাবের অভিযানে ৪টি খাবারের দোকান থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বেলা ১২টায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন যৌথ অভিযানে এ দোকানে জরিমানা করা হয়। পাটকেলঘাটা মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে ৭৫ হাজার, একই স্থানে মান্নান হুজুরের হোটেল ৫০ হাজার ও পলাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কলারোয়া গৌপীনাথপুর সুজন ফুড প্রোডাক্টস ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। র‌্যাব সূত্রে জানাগেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ আলোকে তাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন। র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com