সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লজ্জার রেকর্ড গড়লেন বাটলার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: রাজস্থান রয়্যালসের জস বাটলার গত আসরে (২০২২) রানের বন্যা বসিয়েছিলেন। ১৭ ম্যাচে ৮৬৩ রান রান সংগ্রহ করে রাজস্থানকে ফাইনালে তুলেছিলেন এই ইংলিশ তারকা। তবে এবার মুদ্রার উলঠো পিটটাও দেখলেন তিনি। এবার বাটলার নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে। শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। এই ম্যাচে কাগিসো রাবাদার বলে এলবিডবøুর শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন বাটলার। এবারের আইপিএলে এটি তার পঞ্চম ‘ডাক’। এর আগে আইপিএলের এক আসরে পাঁচবার শূন্য রানে আউট হতে পারেনি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ‘ডাক’ মেরেছেন ৬ জন ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক
৫ : জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪ : হার্শেল গিবস (ডেকান চার্জার্স হায়দরাবাদ) : ২০০৯
৪ : মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪ : মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪ : শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪ : এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪ : নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com