বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার দিকে সোনালী ব্যাংকের ভবনের পেছনের পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। তবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে পুলিশকে খবর দেন ব্যাংকের কর্মকর্তারা। খবর পেয়ে ব্যাংকের ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এতে আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, গত সোমবার রাত ১০টার দিকে ডাকাতির চেষ্টা চলছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তবে ডাকাতরা ব্যাংক ভবনের পেছনের অংশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়লেও ভেতরে ঢুকতে না পারায় আমাদের আর্থিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ডাকাতি করার জন্য ব্যাংকের ভবনের পেছন দিক থেকে সুড়ঙ্গ খুঁড়েছিল ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়েছে। তার আগেই পালিয়ে গেছে ডাকাতরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com