বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধের আহŸান জানিয়েছে। শনিবারের ওই সংঘর্ষে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তাফা বারাকাও রয়েছেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। দুই পক্ষের সংঘর্ষে হালকা অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে। একাধিক হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে, তার আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ২০১১ সালে ন্যাটো প্রত্যক্ষ মদদে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে আফ্রিকার দেশটি ভয়াবহ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা সত্তে¡ও গত দুই বছর লিবিয়া তুলনামূলক শান্ত সময় পার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com