শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লিবিয়া উপক‚লে ভেসে এসেছে ৫৭টি মৃতদেহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরের কাছে ভ‚মধ্যসাগরে দুটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের লাশ ভেসে এসেছে। স্থানীয় এক কোস্টগার্ড কর্মকর্তা ও এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, গত মঙ্গলবার ইউরোপগামী একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। উপক‚লরক্ষী বাহিনীর কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশর থেকে এসেছে। ত্রিপোলির পশ্চিমে উপক‚লীয় শহর সাবরাথার রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, পাঁচ দিন আগে লিবিয়া উপক‚লে একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ ৪৬টি লাশ উদ্ধার করেছে। গত সোমবার ১১ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ মাসে জানিয়েছে, ২০২৩ সালের শুরুর দিকে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে ভ‚মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে ৪৪১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com