মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শনি ও রোববার খোলা থাকবে ভারতীয় ভিসা কেন্দ্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস: বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) আজ শনিবার ও আগামীকাল রোববার খোলা থাকবে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই ফেসবুক পোস্টে জানানো হয়। ফেসবুক বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণের জন্য আইভিএসি খোলা থাকবে। পরদিন রোববার শ্রমিক দিবসেও (১ মে) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আইভিএসি খোলা থাকবে। এদিন আবেদন জমা দেওয়া যাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ভিসা ডেলিভারি করা হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এরপর আগামী ২ মে ও ৩ মে ঈদ উপলক্ষে আইভিএসি বন্ধ থাকবে। এ সময় পাসপোর্ট গ্রহণ ও বিতরণ সেবা বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com