বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শন টেইটে প্রশংসায় পঞ্চমুখ মিরাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরস্কার হিসেবে উঠে এসেছেন টেস্টের সেরা অলরাউন্ড র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। তবে তাতেও সন্তুষ্ট নন মিরাজ। তার চোখ র্যাংকিংয়ের প্রথম স্থানে। গতকাল মঙ্গলবার মিরপুর শের—ই—বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরো ভালো লাগবে।’’ দ্বিতীয় স্থানে আসা ভালোলাগার বিষয় হলেও মিরাজের চোখ একে, ‘‘লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে, তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোটভাবে আগাতে চেষ্টা করছি।’’ এদিকে বাংলাদেশের বোলিং কোচ হলেন শন টেইট। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কোচিংয়ের সময় মিরাাজ ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। পুরোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘‘দেখেন শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সেবার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’’ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ডাগআউটে থাকবেন টেইট। মিরাজ মনে করেন তার মতো কোচ দলের জন্য ভালো। তিনি বলেন, ‘‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com