শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শরাফপুর মাদ্রাসায় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ঈসালে সওয়াব, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার সুপার মাওলানা গোলাম রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক স,ম তাজমিনুর রহমান টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আসাদুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব মুর্শেদ ওমর ফারুক ও ম্যানেজিং কমিটির সদস্য আজহারুল ইসলাম। সহকারী শিক্ষক মাওলানা মেহেরুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সহ-সুপার আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সহকারী মৌলভী আলহাজ্ব মাওলানা ইব্রাহীম ফকির। এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com