সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শরীর পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গেছেন সাকিব আল হাসান। সেখানে পুরো শরীর পরীক্ষা করাবেন বাংলাদেশের অলরাউন্ডার। মিরপুর টেস্ট শেষে শুক্রবার রাতেই ঢাকা ছাড়েন সাকিব। এমনিতে তার কোনো ক্রিকেটীয় চোট-আঘাত নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, একটু অস্বস্তি অনুভব করছেন বলে পরীক্ষা করাচ্ছেন সাকিব। “সাকিব চেক আপ করাতে গিয়েছে ওখানে। ওর শরীর নাকি দুর্বল লাগে। মাঠে নেমে দুর্বল লাগলে তো সমস্যা। এজন্য পুরো শরীর চেক আপ করাতে গিয়েছে। এমনিতে কোনো সমস্যা নেই।” এই সিরিজের ঠিক আগে কোভিড পজিটিভ হয়ে তিন দিন পরই আবার নেগেটিভ হন সাকিব। পরে এক দিন ৩০ মিনিট ব্যাটিং অনুশীলন করেই নেমে যান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে। দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত বোলিং করে উইকেট নেন ৯টি। ব্যাট হাতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। সিঙ্গাপুরে পরীক্ষা করিয়েই যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ১০ জুন তার সরাসরি ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা বাংলাদেশ দলের সঙ্গে। ১৬ জুন থেকে বাংলাদেশের প্রথম টেস্ট, অ্যান্টিগায়। দলের অন্যরা ওয়েস্ট ইন্ডিজ চলে যাবেন আরও কয়েক দিন আগেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com