শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃংখলা বিষয়ক মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্য শ্লোাগান নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আতাউল হক দোলন, আমিনুল ইসলাম লাল্টু, মজিবর রহমান ও কলারোয়া পৌর মেয়র সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৈদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পুলিশ সুপার এ সময় বলেন, সকলের সহযোগিতায় সার্বজনীন দূর্গা পূজা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বছর জেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত করার লক্ষ্যে জেলার সকল মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মত সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com