শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী রানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তিনি তার প্রিয় কুকুরকে নিয়েও হাঁটতে পারছেন না। ছয় মাস ধরে তার কুকুরকে উইন্ডসর ক্যাসেলে বেড়াতে নিয়ে যাননি। বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, রানির শারীরিক অবস্থা যথেষ্ট ভালো নয়। আজ সোমবার কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন না বলে ঘোষণা এসেছে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে। তবে তার অনুষ্ঠানে অনুপস্থিত যথেষ্ট কারণ জানানো হয় নি। এদিকে করোনা পজিটিভ হওয়ায় অনুষ্ঠানেও যোগ দেবেন না ডিউক এবং ডাচেস অফ গ্লুসেস্টার। কর্গি জাতের কুকুর খুব প্রিয় প্রাণী। এ পর্যন্ত ৩০ টি কর্গি জাতের কুকুর পুষেছেন তিনি। সাধারণত সঙ্কট এবং মানসিক অবস্থা ভালো না থাকলে কর্গিদের নিয়ে প্রাসাদ এলাকায় হাটতে বের হন রানি। ফিলিপ অসুস্থ হওয়ার পরে এবং গত বছর মারা যাওয়ার পরে প্রায় প্রতিদিনই তাদের নিয়ে বের হয়েছিলেন রানি। গত মাসেই করোনায় আক্রান্ত হন রানি। তবে কোভিড আক্রান্ত হওয়ার পর রানি এলিজাবেথের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খুব নিয়মিত তথ্য প্রকাশ করা হবে না বলে প্রাসাদ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com