সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শাস্তির মুখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: অ্যাশেজের প্রথম টেস্টের রুদ্ধশ্বাস সমাপ্তির পর শাস্তির খড়গ নেমে এসেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওপর। মন্থর ওভার রেটের কারণে উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র থেকে দুই দলের ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। আইসিসি বুধবার এক বিবৃতিতে দুই দলের শাস্তির কথা জানায়। এজবাস্টনে এই ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনে রয়েছে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে জরিমানার বিধান। দুই অধিনায়ক প্যাট কামিন্স ও বেন স্টোকস দায় স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ওই ম্যাচে ২৮১ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনের লড়াইয়ে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু আগামী ২৮ জুন থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com