রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিং মাছ বিড়ম্বনায় সহজ সমাধান জেনে নিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

এফএনএস লাইফস্টাইল: শিং মাছের গায়ে কোনো আঁশ নেই। তবে মাছটির গায়ে কুচকুচে কালো আবরণ থাকে। এই আবরণ পরিষ্কার করা যেমন কষ্ট পরিশ্রমও বেশি। তাই অনেকে শিং মাছ রান্না করতে রাজি হন না। এর কাটাও বিষাক্ত। এসব বিড়ম্বনায় অনেকে শিং মাছ তাই খেতে পারেন না। আসলে অনেকেই জানেন না শিং মাছ পরিষ্কার করতে হয় কিভাবে। শিং মাছ সহজে পরিষ্কার করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। মাছ কাটতে হলে : শিং মাছ কাটার আগে বটি বা ছুরি ধার করে নিতে হবে। প্রথমে মাছ ভীষণ নড়াচড়া করবে। তাই একটু লবণ ছিটিয়ে দিন তাহলে মাছ নিস্তেজ হয়ে পড়বে। ছাই রাখুন সঙ্গে। ওই ছাই দিয়ে মাছের পাখনা ও শিং কেটে ফেলুন আগে। প্রথমে মাছের মাথাই কেটে নিতে পারেন। পেঁপের খোসা কাজে আসে : গ্রামাঞ্চলে অনেকে এই পদ্ধতি ব্যবহার করেন। কয়েক টুকরা পেঁপের খোসা পেস্ট করে কাটা মাছে মাখিয়ে নিন। পনেরো মিনিট রেখে দিন। আপনাকে আর মাটিতে ঘষে বা ছাইয়ে ঘষে মাছ পরিষ্কার করতে হবে না। হালকা হাতে ঘষে নিলেই মাছ পরিষ্কার হয়ে যাবে। তারের জালি ব্যবহার করুন : হাড়ি পাতিল মাজার জন্য ব্যবহার করা তারের জালি দিয়ে মাছগুলো হালকা হাতে ঘষে নিন। মাছের গায়ের আঁশ ও ছাই পরিষ্কার করে নেয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com