শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিক্ষকের বাড়িতে চুরি সংঘটিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের কলেজ শিক্ষক দম্পতির বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ২৭ জুন বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ টার দিকে এই চুরি সংঘটিত হয়েছে। ভুক্তভোগী কলেজ শিক্ষক জেহের আলী (৪৮) জানান, তিনি কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক এবং তার স্ত্রী ফেরদৌসী আক্তার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে তারা নিজ নিজ কলেজে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কাহার বাড়ির গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে আলমিরা ও শোকেস ভেঙে আনুমানিক ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। শিক্ষক দম্পতির ছেলে মাদরাসা ছাত্র মোহাম্মদ (১৩) দুপুরে টিফিনে বাড়ি এসে ঘরের গ্রীল ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে ফোন করে তাদেরকে জানালে তারা এসে বিষয়টি দেখার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুত চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com