শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিক্ষক আ: আজিজের মায়ের ইন্তেকাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার কলিমাখালী গ্রামের মরহুম আ: মালেক মোড়ের স্ত্রী, শিক্ষক আ:আজিজ, আবুল কালাম, আ:সামাদ ও মাও: আবুল হাসানের মাতা খাদিজা খাতুন (৭৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল (আনু:) ৬টায়, ইন্তেকাল করেছেন। ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল ও মরহুমার নিকট আত্মীয়সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয় তার বাড়ীতে। জুমার নামাজ শেষে মরহুমার বড় পুত্র মাও: আ: আজিজের ঈমামতিত্বে প্রথম জানাজা ও তার নাতি জামাই মাও: আবু ইউসুফের ঈমামতিত্বে আছরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা। মরহুমার রুহের মাগফিরাত কামনায় রবিবার জোহর নামাজ বাদ বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল­াহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com