বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিক্ষক নেতা শেখ আমানুল­াহর নবম মৃত্যু বার্ষিকী পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায়ার ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আমরন চেয়ারম্যান, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আমানুল­াহর নবম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ আগষ্ট) সকাল ১০ দিকে প্রয়াতের গ্রামের বাড়ী ঝাঁপাঘাটে তার সমাধীস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে তার দুই মেয়ে উপস্থিত উপস্থিতিতে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে সম্মরণসভা উদযাপন কমিটির আয়োজনে দমদম মাধ্যমিক বিদ্যালয়ে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি কলারোয়া পৌর সদরের মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল­াহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন শেখ আমানুল­াহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল ইসলাম, আকতার আসাদুজ্জামান চান্দু, আব্দুল আলীম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পদক কামাল রেজা, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল­াহ শাহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com