মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেছেন, করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী গতকাল বুধবার এসব কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান আগামী ৬ ফেব্র“য়ারির পরও বন্ধ থাকবে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। দৈনিক সংক্রমণ এখনও প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ ফেব্র“য়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্র“য়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্টরা জানান, সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ শতাংশ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় এনেছে সরকর। বর্তমানে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com