সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিগগিরই প্রাথমিকের শূন্যপদে নিয়োগ: উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এফএনএস: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সবকিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয় নিয়ে উপদেষ্টা বলেন কীভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আশা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। এরই মধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আশা হয়েছে। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুল হক, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বক্তব্য রাখেন। দুদিনের সরকারি সফরে গতকাল শনিবার সকালে পটুয়াখালী আসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com