মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিরিফলকাটি দাওয়া হাদীস মাদ্রাসার পরামর্শ সভা ও নবনির্মিত মসজিদ পরিদর্শন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর শিরিফলকাটি দাওয়া হাদীস ও এতিমখানা মাদ্রাসার পরামর্শ সভা ও নবনির্মিত মসজিদ পরিদর্শন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা কার্যালয়ে জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজে নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় অত্র মাদ্রাসার মুহতামীম মুফতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি মসজিদের উন্নয়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন ও স্থানীয় বিত্তশালীদের আর্থিক সহযোগিতার আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-জউ-জামান সাঈদ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, মুফতি আব্দুল হাকিম, মাওঃ মোঃ জুনাঈদ ইসলাম, মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাওঃ মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, মাওঃ মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com