সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শিরোপার দোড়গোড়ায় লিভারপুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

লেস্টার সিটির মাঠে গিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিলো লিভারপুল। ম্যাচ শেষ হতে যাচ্ছিলো গোলশূন্য ড্র‘তে। কিন্তু ৭৬তম মিনিটে এসে বদলি হিসেবে মাঠে নামা ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের দুর্দান্ত এক গোলে লেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিলো লিভারপুল। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে অল রেডরা। আগামীকাল বুধবার যদি ক্রিস্টাল প্যালেসের কাছে আর্সেনাল হেরে যায় কিংবা পরের ম্যাচে লিভারপুল যদি টটেনহ্যামকে হারিয়ে দিতে পারে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। শুধু তাই নয়, ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবলে রেকর্ড ২০তম শিরোপা ঘরে তুলবে লিভারপুল। ৩৩ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অল রেডরা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। পরের ম্যাচেই মীমাংসা হয়ে যাবে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের। লেস্টার সিটি রয়েছে রেলিগেশনের খাঁড়ায়। ৩৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৯তম স্থানে। লিভারপুলকে হারাতে পারলে হয়তো তাদের রেলিগেশনের অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি মিলতো; কিন্তু তা আর হলো না আলেকজান্ডার আরনল্ডের গোলের কারণে। ম্যাচ শেষে আলেকজান্ডার আরনল্ড বলেন, ‘আমরা শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে।’ চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন আরনল্ড। ফিরেই গোল পেলেন, আক্ষেপ ঘুচলো তার। তিনি বলেন, ‘আমি ফিরতে পেরেছি, এ জন্য অনেক খুব খুশি লাগছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com