সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শীতে কাঁপছে জেলার উপকূলের মানুষ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি ॥ পুরো দেশে শীতের প্রকোপ বেড়েছে। দুর্বিসহ হয়ে পড়েছে নদী ও চর এলাকায় বসবাসকারীদের। হাড় কাপানো শীতে বাইরে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। গতকাল ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই ধরণের তাপমাত্রায় জীবন দুর্বিসহ হয়ে পড়েছে অতিদরিদ্র শ্রেনীর মানুষ। অনেক বেশি ঠাণ্ডা পড়ায় নদী তীরের দারিদ্রপিড়ীত গাবুরার ছিন্নমূল মানুষরা অনেক ভোগান্তি পোহাচ্ছেন। গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কনকনে শীতে কাপছেন এখানকার মানুষ। শীতের দাপটে কাজে যেতে পারছেন না অনেকে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তির যেন শেষ নেই। হাড় কাপানো শীতে অনেকটাই মানবেতর দিন কাটছে তাদের। গাবুরা ইউনিয়নের বাঁধের পাশের কুড়ি ঘরের বাসিন্দা জামিরন তার বৃদ্ধা জানান প্রচুর শীত পড়ছে, একটা মাত্র হালকা ও ছিন্ন কম্বলে দুই মাপে থাকি। অনেক কষ্টে দিন কাটাচ্ছি। নদীর পাড়ে আরও বেশি শীত লাগে। ছেলে-মেয়েদের নিয়ে কষ্টে আছি বলেন অনেকে। এদিকে সরকারের বরাদ্দ দেওয়া শীতবস্ত্র দরিদ্র মানুষের তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন উপকূলবাসী। এ কারণে সবার ভাগ্যে গরম কাপড় মেলে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com