সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শুরু হচ্ছে নারী বিশ^কাপ বাছাইপর্ব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাত্র এক মাসের ব্যবধানে পাকিস্তানে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটি নির্ধারণ করবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ^কাপ ২০২৫ অংশ নেওয়া শেষ দুটি দল কারা হবে। তাতে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের নারী বিশ^কাপ কোয়ালিফায়ার পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ছয় দলের এই প্রতিযোগিতা আগামী ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। কোয়ালিফায়ারে অংশগ্রহণকারী দলসমূহ হলো, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং পাকিস্তান। এই ছয়টি দল বিশ^কাপে খেলার জন্য দুটি স্থান নিশ্চিত করার লড়াইয়ে নামবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত সরাসরি বিশ^কাপে জায়গা করে নিয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে লাহোরকে চূড়ান্ত করা হয়েছে, তবে সম্পূর্ণ সূচি এবং স্টেডিয়ামগুলো এখনও চূড়ান্ত হয়নি। নারী বিশ^কাপ কোয়ালিফায়ারের সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার কথা ১১ এপ্রিল থেকে। ফলে দুটি টুর্নামেন্টের সূচি নিয়ে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করছে যাতে সম্ভাব্য সময় সংঘর্ষ এড়ানো যায়। বিশ^কাপ আয়োজনের দায়িত্বভার পাওয়া পাকিস্তানের জন্য এটি একটি বড় অর্জন। তবে ভারত—পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে, আইসিসির মধ্যস্থতায় দুই দলের মধ্যকার ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও ভারত তাদের ম্যাচ খেলছে দুবাইতে, একই ব্যবস্থা নারী বিশ^কাপের জন্যও নেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর, এটি হবে পাকিস্তানের মাটিতে পরপর দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ^কাপে পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে স্বাগতিক ছিল। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে ফের বড় মাপের বৈশি^ক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশটির ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com