সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না: মান্না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না। গতকাল শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভ‚পেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভ‚পেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার। ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা, ফ্যাসিস্ট। পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহŸায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ। আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহŸায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্য সচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা। সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com