সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শেষ ম্যাচ হেরে বাংলাদেশের সিরিজ হার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলার মেয়েরা। গতকাল বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থুর অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। চামারি আতাপাত্থুর ৬০ বলে ৬৪ ও হার্ষিতা সমরবিক্রমা ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জাহানারা, সুলতানা, নাহিদা, ঋতু ও ফাহিমা নেন ১টি করে উইকেট। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রানেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে ৩৭ ও ফারজানা হক ৪৬ বলে ২৪ রান করেন। লঙ্কানদের পক্ষে ওশাডি রণসিংহে নেন ৫টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com