মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শৈত্যপ্রবাহ নেই, তাপমাত্রা আরও বাড়বে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ইতোমধ্যে তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটেছে। গতকাল সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উপ—মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১—২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১—২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে: এদিকে কনকনে শীত আর অনুজ্জ্বল সূর্যালোকের কুয়াশাঘেরা আকাশ এখনও ঘিরে রেখেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে। কুয়াশা কেটে হালকা রোদ উঠে আবার মুহূর্তেই হারিয়ে যায়। এমন চা—বাগান ঘেরা, রাবার বাগান ঘেরা প্রকৃতিতে পর পর ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বইছে। গতকাল সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল — এর আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, আমরা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছি। এটিই ছিল গতকাল সোমবারের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গত রোববার এবং এর আগের দিন শনিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, কুয়াশা কারণে সূর্যের তীব্রতার দেখা নেই। ফলে শীত কাটছে না, অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা আমেজ। বসন্ত ধীরে ধীরে প্রকৃতিতে আসার সাথে সাথেই তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান তিনি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল এবং ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ১১ দশমিক ২ এবং ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে দেশের ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ সর্বনিম্ন তাপমাত্রার স্থানে রয়েছে যথাক্রমে তেতুলিয়া ও রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com