সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১২ মার্চ রবিবার বেলা ১২ টায় দিকে উপজেলা সদর ইউনিয়নের জমিদার বাড়ির মাঠের সামনে মোঃ আবু জাফর সিদ্দিকের মুদির দোকানের সামনে একজন অজ্ঞাত পাগল প্রকৃতির বৃদ্ধা মহিলার লাশ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পিংকু মন্ডল ওই নারীর মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) এর উপ পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ওই নারীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আসল পরিচয় জানার জন্য চেষ্টা অব্যহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com