মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আত্মসমর্পণ কৃত জলদস্যুরা মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ৫৪ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‌্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় শ্যামনগর মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে র‌্যাবের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী জলদস্যুকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার নগদ অর্থ সহ উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম। র‌্যাবের কর্মকর্তা বলেন, আত্মসমর্থনকারী জলদস্য সংক্রান্ত এই পর্যন্ত ৫৩ টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং ১৩০টি মামলা নিষ্পত্তি হওয়ার পরক্রিয়াধীন আছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ ক্ষমা পেয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও গতকাল ঈদ সামগ্রী উপহার পেয়ে আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্যরা বলেন এমন মহতী উদ্যোগ আমদের স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com