শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আদালতের নির্দেশে আশা ব্রিকস—২ বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর রামজীবনপুরে আশা ব্রিকস—২ নামীয় একটি ইট ভাটার কার্যক্রম আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে উক্ত ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেন। উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ঐ ইট ভাটা পরিচালিত হয়ে আসছে। তবে জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবি জানাচ্ছিলেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান আশা ব্রিকস—২ কতৃপক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করে ইট ভাটা পরিচালিত করছিল। বিজ্ঞ আদালত রিটের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় তা বন্ধের নির্দেশ দেন। এছাড়া সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা গড়ে বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত উক্ত অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন এস এম ফজলুল রহমান, মেহেদী হাসান, দেবাশীষ মুখার্জী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com