বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইড এর অর্থায়নে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এনজিও প্রতিনিধি, আদিবাসী সংস্থার প্রতিনিধি ও মুন্ডা সংস্থার নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাপদ মুন্ডা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com