মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে আয়বর্ধকমূলক হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায়
পল্লী জীবিকায়ন (পজীপ) ৩য় পর্যায়ে ৩ দিন মেয়াদী আয়বর্ধকমূলক উন্নত জাতের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে। “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ২৬ জুন সোমবার বিকাল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’র অগ্রাধিকারভুক্তের প্রকল্প, যা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর হল রুম ৩ দিন মেয়াদী আয়বর্ধকমূলক উন্নত জাতের হাঁস-মুরগি পালন বিষয়ক উপজেলার ৪০ জন নারীর প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। কোর্স পরিচালক হিসেবে ছিলেন অত্র প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। কোর্স সমন্বক হিসেবে ছিলেন হিসাবরক্ষক মোঃ সাইফুল্লা। উল্লেখ্য অত্র প্রকল্প থেকে এ পর্যন্ত ৪০০ জনকে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের মাঝে ২ কোটি ১৫ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com