সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকাল ৪ টায় উপজেলার বিড়ালক্ষ্মী আশ্রয়ণ প্রকল্প এলাকা হতে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশের উপ-পরিদর্শক সনি সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল বাসার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল­াশী করে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আবুল বাসার উপজেলার বিড়ালক্ষ্মী গ্রামের মৃত আফছার আলীর পুত্র। ভ্যান চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করতো বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, মাদক দ্রব্য সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক মামলা দিয়ে তাকে আগামীকাল রবিবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com