সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় নাগরিক উদ্যোগ এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন খুলনা নাগরিক উদ্যোগ বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তথ্যকেন্দ্র টি এস এস বিউটি রানী মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি কমিউনিটি মবিলাজার সাবরিন সুলতানা, উপজেলায় এনজিও পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি তারকনাথ দেবনাথ, চেইঞ্জ এজেন্ট ভবতোষ বৈরাগী প্রমুখ। মতবিনিময় সভায় দলিত, হিজড়া ও ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী জনগোষ্ঠী সহ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এর লক্ষ্যে পেশা সংক্রান্ত, প্রধান সমস্যা সমূহ, তাদের জীবন মান উন্নয়নে উদ্যোগ ও করনীয় সম্পর্কে মুক্ত আলোচনা করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বক্তব্য উপস্থাপনা করেন নাগরিক উদ্যোগ জেলা ভলান্টিয়ার দুলাল দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com