মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ওয়াশ কার্যক্রমের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ওয়াশ স্টেকহোল্ডারদের সাথে ওয়াশ কার্যক্রমের অগ্রগতি, শিখন পর্যালোচনা ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে ও নবযাত্রা-২ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ ওয়াশ স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শিখন পর্যালোচনা ও করণীয় বিষয়ক আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী ডি পি এইচ ই মোঃ মোস্তাফিজুর রহমান, নবযাত্রা প্রকল্পের এএসএসও খগেন্দ্র নাথ সরকার প্রমুখ। সভায়, উপজেলার নিরাপদ পানির উৎস গুলির সমস্যা চিহ্নিতকরণ এবং তা উত্তরণের পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com