রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, খেসারী ও বোরো (উফশী ও হাইব্রিড) ফসলের জন্য ১৭০০ কৃষকের মাঝে জন প্রতি সরিষা বীজ ১ কেজি, ডিএপি-১০ কজি, পটাশ -১০ কেজি। ১০০ জন কৃষকের মধ্যে জনপ্রিতি ডিএপি-১০ কজি, পটাশ-১০ কেজি ও গমের বীজ-২০ কেজি। ৬০ জনে মধ্যে ডিএপি-১০ কেজি, পটাশ ৫ কেজি, ৮ কেজি খেসারি বীজ। ৪০ জন কৃষকের মাঝে ডিএপি-১০ কেজি, পটাশ ১০ কেজি ও ভুট্রা-২ কেজি। ১০০ জন কৃষকের মাঝে ডিএপি-১০ কেজি, পটাশ ১০ কেজি ও সূর্যমুখী বীজ ১কেজি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা কৃষকলীগ সভাপতি মঞ্জুর এলাহী খোকন, সিনিয়র সহ-সভাপতি জিএম গোলাম মোস্তফা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com