সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ক্ষূদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ক্ষূদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি সোমবার বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসুচির আওতায় ক্ষূদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ২০২২-২৩অর্থ বছরে উপজেলায় ১ম ও ২য় কিস্তিতে বরাদ্দকৃত শিক্ষা বৃত্তি প্রাথমিক ১০০ জনকে জনপ্রতি ২৪০০/= টাকা, মাধ্যমিক ৫০ জনকে জনপ্রতি ৬,০০০/= টাকা ও কলেজ ৩০ জনকে জনপ্রতি ৯,৬০০/=টাকা এবং ছাত্রীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন সহ অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com