মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি জহুরুল হায়দার, সম্পাদক শোকর আলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সোনার বাংলা কমপ্লেক্স সেমিনার রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে অত্র পরিষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাডঃ জি এম শোকর আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির উপদেষ্ঠা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও গাবুরা ইউ পি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাংগঠনিক সম্পাদক কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধক্ষ্য বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলামকে মনোনীত করা হয়। আগামী ৫ বছরের জন্য অত্র কমিটি মেয়াদ ঘোষিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com