সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যে কে সামনে রেখে গতকাল ২ মার্চ শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে মোঃ মোসাদ্দেক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাকির হোসেন, তুষার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, মোঃ খলিলুর রহমান, ইয়াছিন আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com