শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় অসহায় মানুষদের টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদান উদ্বোধন করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার ১০,৫৭০ জন অসহায় মানুষদের টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদান উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা প্রদান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এসএম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার বিআরডিবি কর্মকর্তা মুরাদ হোসেন, থানা পুলিশের সদস্য ও সংশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com