মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

এস জাকির হোসেন হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে শুক্রবার ১৪ জুলাই গভীর রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত কিছু মালামাল। গতকাল ১৫ জুলাই শনিবার শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর পুত্র নয়ন ঢালী ও সদর ইউনিয়নের হায়বাতপুর গ্রামের শেখ ইসমাইল হোসেনের পুত্র শেখ জাহিদুল। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তি মতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com