শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে থানা পুলিশের অভিযানে গাঁজা সহ এক যুবক আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।

শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকালে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহাজঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা কুলিয়াডাঙ্গা গ্রামের মোঃ শলিফুল ইসলামের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইকরামুজ্জামান তুহিন (২৩)। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, ইকরামুজ্জামান তুহিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারপূর্বক থানা হাজতে রাখা হয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদকাসক্ত ও ব্যবসায়ীদের আটকের ক্ষেত্রে আমরা পুলিশ সব সময় সজাগ আছি। আসামিকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com