মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জুলাই রবিবার বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবযাত্রা-প্রকল্প-২, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার আটুলিয়া, পদ্মপুকুর, গাবুরা ও রমজাননগর ইউনিয়নের ৩৪ জন ধর্মীয় নেতা (মসজিদের ইমাম) দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ ওলিয়ার রহমান প্রমুখ। প্রশিক্ষণে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com